Song Cover Image

আপন মানুষ

পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে। মনও প্রাণ উজাড় করিয়া, ভালোবাসে তাকে। ভালোবাসে যে যাকে, কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে যাকে, কষ্ট যেন দেয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলায় মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবেসে যাইও, ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবেসে যাইও, ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও। আক্কাস দেওয়ান মরলে কইও, সে যেন ছোঁয় না। আক্কাস দেওয়ান মরলে কইও, সে যেন ছোঁয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না।