
আমি আজীবন মুসাফির হয়ে রইলাম পর দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে, কত যে পাড়ি দিলাম পথ হলোনা আপন ঠিকানা। আপন ভেবে বুকটা দিলাম, সে-ও তো আপন হলো না, ভালোবাসার ভিড়ের মাঝে আমার জন্য কেউ রইল না। আমি আজীবন মুসাফির, পথই আমার সঙ্গী, কেউ হলো না আপন , কেউ হলো না রঙিন সঙ্গী। ঘর খুঁজেছি সারাজীবন, ঘরটা আর পাওয়া হলো না, আজীবন মুসাফির থেকে গেলাম, কারো ঘরের মানুষ হতে পারলাম না। কত সন্ধ্যা নামল নীরব, কত ভোর গেল একা, হৃদয় জুড়ে জমে রইল না-বলা কত কথা। যে হাত ধরে থামতে চেয়েছি, সে হাতটাও থাকল না, আমার জন্য কেউ ঘরের দরজাটা আর খুলল না। হয়তো আমার ভাগ্যটাই এমন, পথ লেখা ছিল কপালে, সবাই ফিরে যায় আপন ঘরে, আমি ফিরি অচেনা কূলে। আমি আজীবন মুসাফির, পথই আমার সঙ্গী, ভালোবাসা দিয়েছি সবাইকে, নিজের হলো না কেউ-ই। কোনো ঘরই আমার ছিল না... আজীবন মুসাফির ছিলাম, কারো ঘরের মানুষ হতে পারলাম না।

