
ঐ যে নদী ডাকে চলো নদীর কাছে চলো জলকে ছুঁয়ে ছুঁয়ে মনের কথা বলো। জলের ধারে ধারে নদীর বাঁকে বাঁকে জলের ওপর ঐ যে আকাশ অানমনে কি আঁকে। নাম না জানা ঐ যে পাখি সুরে সুরে গান গায় তার তালেতে নদী ছোটে সোনার নপূর পায়। একমুঠো এক ভালবাসা নদীর থেকে নিয়ে ভাসিয়ে দেব তোমার মনে মায়ার নৌকো নিয়ে।

