
একলা একলা ভিজবো না তো সঙ্গে পাখি থাক আরে আরে, ভ্যাজার ভ্যাজর রাখ আয়রে বৃষ্টি আমায় চুমু খা তো গাছগাছালি জলের ফোঁটা পাক ভীতুরা ঘর থাক। পড়ছে তো শিল চড়াং চড়াং নতুন টিনের চালে আর, সব ভীতুদের গালে লাফাচ্ছি তো তড়াং তড়াং শিলের তালে তালে একটা দুটো ঢোকাচ্ছিও গালে। ছাঁচতলাতে জলঝরানি কাদায় হবো জব্দ কান ফাটানো শব্দ ঠান্ডা ছোঁয়ার শিরশিরানি উহু আহা স্তব্ধ জব্দ জব্দ গরম জব্দ।

